McCullum's photo results
সাবেক অধিনায়ক ব্রেন্ডর ম্যাককালাম বলেছেন, প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জয়ের সক্ষমতা নিউজিল্যান্ডের আছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইংল্যান্ডে চলমান ৫০ ওভারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত আছে নিউজিল্যান্ড। সেমিফাইনালে তিনি ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে দেখছেন। তবে কিছুদিন আগে বাংলাদেশ ১ ম্যাচ জিতবে বলে প্রেডিকশন করা বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাককালাম।
প্রায়শই আন্ডারডগ হিসেবে পরিচিতি পাওয়া কিউইরা টুর্নামেন্ট ইতিহাসে এ পর্যন্ত ৬ বার সেমিফাইনাল খেলেছে। ম্যাককালামের অধীনেই কেবলমাত্র ২০১৫ আসরের ফাইনালে পৌঁছে। কিন্তু ভাগ্য সহায় না থাকায় অপরাজিত হিসেবে ফাইনালে উঠলেও মেলবোর্নের ম্যাচে অস্ট্রেলিযার কাছে হেরে যায়।
১০ দলের টুর্নামেন্টে পাঁচ জয়ে ইতোমধ্যেই এবারের আসরের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে কেন উইলিয়ামসনের দল।বার্তা সংস্থা এএফপিকে ম্যাককালাম বলেন, ‘কেউ কেউ আন্ডারডগ বলেন। তবে নিউজিল্যান্ড কিভাবে খেলে সেটা তারা দেখেন না। সম্প্রচারের কারণে কখনো কখনো অন্য দলগুলোর ন্যায় তাদেরকে দেখা যায়না। যে কারণেই তারা দৃষ্টির বাইরে মানে মনের বাইরে।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন